1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

নায়ক ফেরদৌসের উপন্যাসের মোড়ক উম্মোচন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নায়ক হিসেবে বিভিন্ন উপন্যাস অবলম্বনে অভিনয় করেছেন ফেরদৌস। এবার নিজেই লিখলেন উপন্যাস।

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ফেরদৌসের প্রথম বই ‘এই কাহিনি সত্য নয়’। প্রকাশ করেছে প্রথমা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মোড়ক উন্মোচন মঞ্চে আনুষ্ঠানিকভাবে বইটি পাঠকের সামনে আনা হয়। এ সময় ফেরদৌসের সঙ্গে উপস্থিত ছিলেন লেখক আনিসুল হক, গীতিকবি কবির বকুলসহ অনেকে।

ফেরদৌস জানান, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময়ের একটি ঘটনা থেকে তার উপন্যাসের গল্পের সূচনা। এরপর সেখানে কল্পনার জগত বিস্তৃত করেছেন তিনি। অর্থাৎ সত্য এবং কল্পনার মিশেলে উপন্যাসটি সাজিয়েছেন নবীন এ লেখক। বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী মাসুক হেলাল।

নায়ক হওয়ার এক যুগ পর লেখক হলেন ফেরদৌস। কেন? তার জবাব, ছাত্রজীবন থেকেই পড়তে ভালো লাগে আমার। সেই সঙ্গে লেখার অভ্যাসও ছিল। কিন্তু বই লেখার ব্যাপারে সেভাবে ভাবিনি। প্রথমা প্রকাশনীর কর্তৃপক্ষ উৎসাহ দিয়েছেন বিধায় উপন্যাসটি লেখা।

‘এই কাহিনি সত্য নয়’ নামের ব্যাখ্যাও পাওয়া গেলো ফেরদৌসের বক্তব্যে। তিনি বলেন, এখানে আমার ছোটবেলার কিছু ঘটনা আছে। তবে গল্পের সূত্রপাত কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময়ের একটি ঘটনা। এর সঙ্গে কল্পনা থেকে কিছু বিষয়ের অবতারণা করেছি। কিন্তু আমি মনে প্রাণে চাই, সেই কল্পনাপ্রসূত কাহিনি যেন সত্য না হয়। সেজন্যই উপন্যাসের এমন নাম।

ফেরদৌস আহমেদ পড়াশোনা করেছেন সাংবাদিকতায়। ক্যারিয়ারের পা রাখেন মডেল হিসেবে। ১৯৯৮ সালে আত্মপ্রকাশ করেন সিনেমায়। ওই বছরই ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার সুবাদে নায়ক হিসেবে খ্যাতি পান। এরপর দীর্ঘ এ জার্নিতে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। নিজেকে প্রমাণ করেছেন পাকা শিল্পী হিসেবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট