1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

নাটোর লালপুরে ইমো হ্যাকার, বিকাশ ও নগদ প্রতারণায় আটক দুই  

নাটোর (লালপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৫৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম পরিচিত ইমো হ্যাকের স্বর্গরাজ্য হিসেবে। বিলমারিয়া গ্রামের কলেজ শিক্ষার্থী বিজয় ও রাজমিস্ত্রী কিরণ। ফোন কলে ইমো হ্যাকিং এ ব্যস্ত এই দুইজন।
আশপাশের গ্রামের হ্যাকার চক্রের সহায়তায় এ পথে পা বাড়ায় তারা। প্রবাসী বাংলাদেশিদের ইমো নাম্বার হ্যাক করে পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।
এরা ছাড়াও ইমো একাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিচ্ছে বেশ কয়েকটি প্রতারক চক্র। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও এমন হ্যাকিংয়ের ঘটনা ঘটায় উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনী।
সম্প্রতি ইমো হ্যাকিং করে অর্থ আত্মসাতের ঘটনায় এমনই প্রতারণার শিকার মেহেরপুরের শ্যামপুর গ্রামের সৌদি প্রবাসী নাজমুল। তার ইমো নম্বর হ্যাক করে স্ত্রী মাহাবুবার কাছে তার স্বামী পুলিশের হাতে আটক লিখে ম্যাসেজ দেয় প্রতারক চক্রটি। ছাড়তে দাবি করা হয় ৩ লাখ টাকা। মুক্তিপণের অর্থ পাঠানোর পর জানা যায়, সবকিছুই ভুয়া। স্বামী ছিলেন কর্মস্থলে। মাহাবুবার অভিযোগের সূত্র ধরেই বিজয় ও কিরণকে আটক করে মেহেরপুর গোয়েন্দা পুলিশ। সৌদি প্রবাসী নাজমুলের স্ত্রী মাহাবুবা বলেন, ওরা একের পর এক নাম্বার দিতেই থাকছে যে, আরও লাগবে-আরও লাগবে। এভাবে দিতে দিতে যখন ৩ লাখ ১২ হাজার টাকা হয়ে যায়, তারপর আমার স্বামী আমাকে ফোন দিয়েছে, জানতে পারি তার কিছু হয়নি। তখন জানতে পারি যে, ইমু হ্যাক করে তারা টাকা নিয়েছে।
এই সূত্র ধরে নাটোরের বিলমারিয়া, মোমনিপুর, বৈদনাথপুর, দুড়দুড়িয়া গ্রামে যায় সরেজমিন পরিদর্শনকালে সাংবাদিকদের ক্যামেরার সামনে কেউই কথা বলতে রাজি হননি প্রতারক চক্রের ভয়ে। পুলিশ বলছে, চক্রটিকে ধরতে অব্যাহত রয়েছে অভিযান।
ডিবির ওসি সাইফুল ইসলাম বলেন, প্রতারণার সঙ্গে জড়িত দুই আসামিকে পুলিশ আটক করেছে। আটকের পর তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। এর সঙ্গে জড়িত আরও একজনের নাম আমরা পেয়েছি। তাকে আটক করলে আরও নাম-ঠিকানা পাব।
উল্লেখ্য এই ইমো প্রতারক চক্রটি সম্প্রতি লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদের  ছবি ব্যবহার করেও অর্থ আদায় করেছিল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট