1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট মাথায় রেখে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং বাংলাদেশি পণ্যের জন্য নতুন বৈশ্বিক বাজার অন্বেষণের উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে রপ্তানি সংক্রান্ত ১১তম বৈঠকে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে এবং স্থানীয় বাজারকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি নতুন বাজার খুঁজতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধের কারণে পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশি পণ্যের জন্য নতুন বাজার অন্বেষণ করার একটি সুযোগ তৈরি হয়েছে। আমাদের সেই বাজার ধরতে হবে।

বর্তমান রপ্তানি নীতি, যেটির মেয়াদ ২০২৪ সালে শেষ হচ্ছে, সেটির সংশোধন, পরিবর্তন ও উন্নয়নের মাধ্যমে আরও চার বা পাঁচ বছরের জন্য একটি নতুন রপ্তানি নীতি প্রণয়ন করতে বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, নিষেধাজ্ঞা, যুদ্ধের পাল্টা নিষেধাজ্ঞা এবং ২০২৬ সালের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে যে চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি হতে পারে তা বিশ্লেষণ করে নতুন রপ্তানি নীতি গ্রহণ করা দরকার।

শেখ হাসিনা বলেন, রপ্তানি বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন, কারণ এটি ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট