1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

নওগাঁয় জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত। গত দুই দিনে শীতের তীব্রতা যেন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। গতকাল সন্ধ্যার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপ। গতকাল থেকে এখন অব্দি নেই সূর্যের দেখা।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ঘন কুয়াশা এবং আকাশ মেঘলা থাকায় শীতের প্রকোপ বেশি। মেঘ এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। ঘন কুয়াশার কারণে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কুয়াশার কারণে ছোট-বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এখনো দেখা মেলেনি সূর্যের।

নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার দিনমজুর আবু বক্কর বলেন, দিন আনি দিন খাই আমরা। শীতের জন্য ঘরে বসে থাকলে তো আর ঘরে ভাত হবে না। এ বছর অনেক আগেই শীত নামছে। গত শীত মৌসুমে জানুয়ারি মাসে যে শীত ছিল এবার মনে হচ্ছে এখনই তার থেকে বেশি হচ্ছে। শীতে অনেক কষ্ট হচ্ছে, পেটের কথা চিন্তা করে এই শীতের মধ্যে কাজ করা লাগতেছে।

নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মাহবুব আলম বলেন, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা আজকে একটু বেশি। ঘন কুয়াশা এবং আকাশে হালকা মেঘ থাকার কারণে সূর্যের দেখা মিলছে না, যার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী ২ দিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট