1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

দাবির শহর ঢাকা, বিক্ষোভ-অবরোধে জনমনে ক্ষোভ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্রুত নির্বাচনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের অব্যাহত চাপের মুখে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারসহ সরকার পরিচালনায় হিমশিম খাচ্ছে, এর মধ্যেই রাজপথে নামেন চাকরিপ্রত্যাশী, সাত কলেজসহ তিতুমীর শিক্ষার্থীরা। তাদের বহুমুখী দাবিতে আন্দোলন যেন সরকারের জন্য গলায় ফাঁসের অবস্থা হয়ে দাঁড়িয়েছে। চতুর্মুখী এ আন্দোলন শুধু সরকারের জন্যই অস্বস্তিকর নয়, পুরো রাজধানীবাসীর জন্য নিত্যদিনের সীমাহীন দুর্ভোগেরও কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আগে আওয়ামী লীগ সরকারের আমলে কেউ দাবি-দাওয়া নিয়ে সচিবালয়, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধারেকাছে ভিড়তে না পারত না। এখন এসব বাসভবন-কার্যালয়কে ঘিরেই প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন আন্দোলনের। এমনকি এসব বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি ঠেকাচ্ছেও না অন্তর্বর্তী সরকার। এতে করে সৃষ্ট যানজটে ঘণ্টার পর ঘণ্টা ভুগতে হচ্ছে নগরবাসীকে। লাখো মানুষ অফিস শেষে পায়ে হেঁটে বাসায় ফিরতে বাধ্য হচ্ছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর পর বেলা ১১টার দিকে কলেজটির সামনের রাস্তা আটকে দেন শিক্ষার্থীরা। ফলে মহাখালী থেকে গুলশান পর্যন্ত রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এদিকে হঠাৎ করে রাস্তা বন্ধ করার পর শিক্ষার্থীদের সঙ্গে যাত্রীদের উত্তপ্ত বাক্যবিনিময় হলেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না বলে ঘোষণা দেন।

পঞ্চম দিনের মতো অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

 

একপর্যায়ে দুপুরের দিকে বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে ‘ব্লকেড টু নর্থ সিটি’ নামের পূর্বঘোষিত এই কর্মসূচি শিথিল করেন আন্দোলন করা তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

গণঅভ্যুত্থানে আহতদের অবস্থানে স্থবির মিরপুর সড়ক, দুর্ভোগ চরমে
মিরপুর সড়কে গণঅভ্যুত্থানে আহতদের অবস্থান

 

এরপর দুপুরের দিকে শিশুমেলার সামনে মিরপুর-ধানমন্ডি সড়কও অবরোধ করেন গণঅভ্যুত্থানে আহতরা। ফলে সড়কটির সবদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। আহতদের মধ্যে সাব্বির নামে একজন আজকের দিনের পরিস্থিতি দেখে দাবি আদায়ে লক্ষ্যে আগামীকাল সচিবালয়ের দিকে যাওয়ারও ঘোষণা দেন।

এমনকি রাষ্ট্রীয় বাহিনীর মদদে নৃশংস জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেইফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রোববার দুপুর ২টা থেকে রাজু ভাস্কর্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করার কথা রয়েছে ইনকিলাব মঞ্চের।

প্রশাসন থেকে হাসিনার দোসরদের সরাতে এক মাসের আল্টিমেটাম
প্রশাসন থেকে হাসিনার দোসরদের সরাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আল্টিমেটাম

 

জানা গেছে, শুধু আজকের দিনেই ৬/৭টি আন্দোলন কর্মসূচি রয়েছে। এছাড়া গত তিন দিনে ঢাকায় অন্তত এমন প্রায় ২০টি বিক্ষোভ, মানববন্ধন, ঘেরাও কর্মসূচি পালিত হয়।

এদিকে রাজধানীতে নানামুখী আন্দোলনের কারণে সীমাহীন দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। এমনকি লাগামহীন এসব আন্দোলনের ফলে বেচাকেনাও বন্ধ হয়ে যায় স্থানীয় ব্যবসায়ীদের। এ অবস্থায় আইন করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সভা-সমাবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ক্ষোভ প্রকাশ করে আফজাল হোসেন নামে এক পথচারী বলেন, শাহবাগ যাব বলে মিরপুর থেকে বাসে উঠেছি। আগারগাঁও পর্যন্ত এসে দেখি রাস্তা বন্ধ। দুই দিন পরপর এখানে কোনো না কোনো আন্দোলন হয়। এর আগেও শিক্ষকরা আন্দোলন করেছে, শুনেছি তিতুমীরের শিক্ষার্থীরও আন্দোলন করছে। ঢাকা শহর এখন আন্দোলন আর দাবি আদায়ের শহর হয়ে গেছে।

যানজটে খুঁড়িয়ে হাঁটছে ঢাকা

শুধু যাত্রীরাই নয়, ভোগান্তিতে পড়েছেন গণপরিবহনে চালক ও সহকারীরাও। রজনীগন্ধা পরিবহনের চালক ফজল মিয়া বলেন, রাস্তা বন্ধ দেখে যাত্রীরা নেমে গেছে। কিন্তু আমাদের তো যাওয়ার উপায় নাই। সকাল থেকে বাস নিয়ে এখানে বসে আছি। আর কতক্ষণ থাকতে হবে আল্লাহ জানেন।

এদিকে এসব আন্দোলন-কর্মসূচি প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে হঠানো হয়েছে। তখন নানান মানুষ বৈষম্য ও অন্যায়ের শিকার হয়েছেন। নতুন সরকার এ বৈষম্য দূর করতেই কাজ করছে। মানুষের দাবিদাওয়া থাকা যৌক্তিক, তবে তার আগে কিছু সময় দেওয়া উচিত।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট