1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

স্লোগানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয়
‘দফা এক দাবি এক উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ’

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মাগুরার ৮ বছরের শিশু আসিয়াসহ অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনায় ব্যর্থতার জেরে তার পদত্যগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। এর আগে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

সরজমিনে দেখা যায়, দিবাগত রাত পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে রাস্তায় বসে অবস্থান নিয়েছেন । পরে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে একে একে বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন। তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এদেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। আমরা আর এভাবে চলতে দিতে পারি না। স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তার পদত্যাগের দাবি জানাই।”

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট