1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ত্রিশ কেজি ওজনের শাড়ি আর ৩ কোটি রুপির গয়নায় সামান্থা

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

একদিন দুদিন নয়, ৩০ কেজি ওজনের শাড়িটি সামান্থাকে পরতে হয়েছিল সাতদিন।

পৌরাণিক কাহিনীনির্ভর সিনেমা মানেই শিল্পীদের শরীরে ভারী গয়না এবং ওজনদার পোশাকের সামাহার। সেই চর্চা দেখা গেল ‘শকুন্তলমেও’।

এই সিনেমায় একটি দৃশে অভিনয়ের জন্য দক্ষিণ ভারতের নায়িকা সামান্থা রুথ প্রভুকে পরতে হয়েছে ৩০ কেজি ওজনের একটি শাড়ি।

কালিদাসের অভিজ্ঞান ‘শকুন্তলম’ নাটকের কাহিনীর চলচ্চিত্রায়নে শকুন্তলা হয়েছেন সামান্থা। সম্প্রতি শকুন্তলা চরিত্রে সামান্থার কিছু ছবি প্রকাশিত হয়েছে। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, শুকুন্তলা হতে মায়োসাইটিসে আক্রান্ত সামান্থাকে সাত দিন ওই শাড়ি পরে শুটিংয়ে হাজির হতে হয়েছে।

এছাড়া চরিত্রের প্রয়োজনে সামান্থাকে পরতে হয়েছে ভারী গয়নাও। ওই গয়নার পেছনেই খরচ হয়েছে ৩ কোটি রুপি। গত মাসের শুরুতে এ সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন সামান্থা।

গুণশেখর পরিচালিত ‘শকুন্তলম’ সিনেমায় দুষ্মন্ত হয়েছেন দেব মোহন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কবীর বেদী, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী।

এ সিনেমাতেই প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহাকে, সে শকুন্তলার শৈশবের রূপায়ন ঘটিয়েছে সিনেমায়। ভারতজুড়ে আগামী ১৭ ফেব্রুয়ারি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

সামান্থা বর্তমানে ‘সাইটাডেল’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন, যা মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। রাজ ও ডিকে পরিচালিত ওই সিরিজে সামান্থার সঙ্গে কাজ করছেন বরুণ ধাওয়ান।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট