1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত আজ

ধর্মীয় ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে আজ (শুক্রবার)। ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ জুমার জামাত।

ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বৃহত্তম জুমার এ নামাজে অংশ নিতে তাবলীগের মুসুল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতেমা ময়দানে মুসল্লিরা অবস্থান নিয়েছেন। এছাড়া আজ (শুক্রবার) অনেক মুসুল্লি ভোর থেকেই টঙ্গীর উদ্দেশে রওনা হয়েছেন। জুমার নামাজ শুরুর আগ পর্যন্ত এই জামাতে অংশ নিতে মুসল্লিরা আসতে থাকেন।

এছাড়া পরিবহন সংকটে অনেকেই জুমার নামাজে অংশ নিতে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। ১৬০ একরের পুরো ইজতেমা ময়দান ছাপিয়ে কামারপাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলি-গলিতেও জুমার নামাজে অংশ নেবেন মুসুল্লিরা।

কিশোরগঞ্জের হোসেনপুরের মমিনুল ইসলাম বলেন, আমরা চার বন্ধু ইজতেমার জুমার নামাজে অংশ নেব। দেশের এত বড় জামাতে শরিক হওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট