1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

তিনদিন পর আজ পঞ্চগড়ের তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। কুয়াশা কম থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ঝলমলে রোদ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সকাল সাড়ে ৭টায় সূর্যের মুখ দেখা গেছে।

সরেজমিনে সকালে দেখা গেছে, গরম কাপড় পড়ে প্রয়োজনীয় কাজে ছুটছেন জেলার মানুষ। অপরদিকে দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে ঠাণ্ডা। গত তিন দিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ থাকলেও আজ তা ১১ ডিগ্রির ঘরে দিয়ে দাঁড়িয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আকাশ পরিষ্কার থাকায় কুয়াশা কম লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে গত শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি ও রোববার (১ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৫  ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।

আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে জেলা জুড়ে। উত্তরের এ জেলায় এখনও শীতের চিরচেনা রূপ বা দৃশ্য দেখা যায়নি। এখনও সকালে ঘন কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে না। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, সোমবার পর্যন্ত টানা সাত দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। একই সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির মধ্যে।

বাতাসের গতিবেগ ঘণ্টায় ছয় থেকে আট কিলোমিটার থাকছে এবং সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট