1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে: শোলে

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র অ্যাডভাইজর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে। তবে আমরা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ডেরেক শোলে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেরেক শোলে বলেন, ৫১ বছরে দুই দেশের সম্পর্ক অনেক এগিয়েছে। আগামীতে আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাবে।
দুই দেশের অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট আমরা খুব অনুভব করি। প্রতিদিনই আমরা রোহিঙ্গা ইস্যুতে কাজ করছি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছি। এছাড়াও রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের আলোচনা হয়েছে।

ডেরেক শোলে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এছাড়াও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠকে করেন তিনি।

শোলের ঢাকা সফরে রোহিঙ্গা শরণার্থী সংকটের সমন্বয় ও প্রতিক্রিয়া, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা জোরদার এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে।

ডেরেক শোলে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুই দিনের ঢাকা সফরে আসেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট