1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

আপডেট : সকাল ৯টা পর্যন্ত
ঢাকার প্রবেশপথ শনির আখড়া ফাঁকা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর শনির আখড়ার অংশ ফাঁকা রয়েছে। এ মুহূর্তে মহাসড়কে অল্প সংখ্যক রিকশা, অটোরিকশা ছাড়া কিছুই চলাচল করছে না। লোকজনের চলাফেরাও কম। ফলে এই এলাকায় একরকম নীরবতা বিরাজ করছে। 

সরেজমিনে দেখা যায়, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত কারফিউয়ের কারণে সড়কে সাধারণ মানুষের চলাচল খুব কম। রাস্তায় কিছু সংখ্যক রিকশা, অটোরিকশা চলাচল করছে। প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না।

এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলকারীদের ঘোষিত আজকের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে এ মহাসড়কের বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। ঢাকার বিভিন্ন প্রবেশপথে তাদের কঠোর অবস্থান রয়েছে।

অন্যদিকে, রাজধানীতে আরেক প্রবেশপথ শ্যামলী, কল্যাণপুর, গাবতলী ও আমিনবাজার ব্রিজ এলাকা ঘুরে দেখা যায়, কারফিউ জারি করার কারণে রাস্তা একেবারে ফাঁকা। সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সরকারের পদত্যাগের দাবি ও অসহযোগ আন্দোলনকে ঘিরে রোববার ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যাপক সংঘাত-সংঘর্ষ ও বহু সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট