1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ঢাকায় আজ আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সমাবেশ করবে বিএনপি।

এর একটি হবে ধোলাইখালে এবং অপরটি ঢাকার অদূরে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন স্থানে।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও ঢাকার দুই প্রান্তে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।
জানা গেছে, পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা ৩টায় সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তাদের এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দাবিতে বেলা আড়াইটা থেকে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন–সংলগ্ন এলাকায় সমাবেশ করবে ঢাকা জেলা বিএনপি।

দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ বলেন, ধোলাইখালে সমাবেশে নেতাকর্মী উপস্থিতির রেকর্ড হবে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী জানান, শুধু এবারের সমাবেশ নয়, যে কোনো কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

এদিকে, আজও বিএনপির জন্য মাঠ ফাঁকা ছাড়ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারাও থাকছে মাঠে। আজ দুপুর দুইটায় রাজধানী ঢাকার দুই প্রান্তে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে তারা।

বেলা দুইটায় রাজধানীর উত্তরার আজমপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এখানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশ সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন। শান্তি সমাবেশ ছাড়াও বিএনপির আন্দোলন-কর্মসূচিকে ঘিরে সর্বত্র সতর্ক অবস্থানে থাকবেন নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট