1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

ট্রাম্প ‘সম্ভবত’ জিতে যাচ্ছেন : নিউইয়র্ক টাইমস

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইলেক্টোরাল কলেজের ভোটে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পই এ নির্বাচনে জিততে যাচ্ছেন বলে মনে করছে যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। দৈনিকটির রাজনৈতিক সাময়িকী ‘নিডলস’ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হবে।

পত্রিকাটির পূর্বাভাস বলছে, চলতি এই নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পাবেন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট।

মার্কিন অনলাইন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৪৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ট্রাম্প, আর কমালা পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অধিকাংশই ডেমোক্রেটিক কিংবা রিপাবলিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। অর্থাৎ নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষ হওয়ার আগেই বলে দেওয়া যায় যে কোন রাজ্যে কোন দলের প্রার্থী জিতবে।

ব্যতিক্রম শুধু পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন ও নেভাডা— এই সাতটি অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলই নির্ধারণ করে দেয় যে কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এসব অঙ্গরাজ্যে কোন দলের প্রার্থী জিতবে— তা আগে থেকে অনুমান করা যায় না বলে এগুলোকে বলা হয় সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য।

নিউইয়র্ক টাইমসের রাজনৈতিক সাময়িকী নিডলসের পূর্বাভাস বলছে, এই ৭ অঙ্গরাঝ্যের চারটিতেই জয় পাবেন ট্রাম্প।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট