1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ট্রাম্পের শপথে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে, কারণ কী

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবারই প্রথমবার রীতি ভেঙে কয়েকজন বিশ্বনেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যার মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সাদভাদরের প্রেসিডেন্ট নাঈব বুকেলে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া এ তালিকায় আছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোও। তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পাননি। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এই কূটনীতিক জানান, তার মতে এখন কারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি খুব বড় কোনো ইস্যু নয়। বিশেষ করে মোদির জন্য। কারণ তিনি ট্রাম্পের সঙ্গে খুব শিগগিরই দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা তার। তিনি বলেন, “আমার আত্মবিশ্বাস আছে ট্রাম্প শপথ নেওয়ার খুব কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় বৈঠক করতে যাবেন। এছাড়া ভারত এ বছর কোয়াড সম্মেলন আয়োজন করবে। আমি আশা করছি, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম বছরে ভারতে আসবেন। এ দুটি বিষয় বিশেষভাবে ঐতিহাসিক হবে।”

এদিকে সংবাদমাধ্যম এমএসএন জানিয়েছে, জয়শঙ্কর যে আমন্ত্রণের ভিত্তিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি কী মোদিকে নাকি জয়শঙ্করকে পাঠানো হয়েছে— এ বিষয়টি নিশ্চিত করেননি ভারতীয় সরকারি কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট