1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

মার্কিন নির্বাচন
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেলেন কমালা

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন পৌঁছেছে একেবারে দোরগোড়ায়। আর মাত্র দুদিন পরই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আর এই শেষ মুহূর্তে এসে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত জরিপে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের শক্ত এই ঘাঁটিতে কমালার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা বেশ বড় ভূমিকা রেখেছেন বলে জরিপে বলা হচ্ছে।

রয়টার্স বলছে, গত ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। এতে আইওয়া অঙ্গরাজ্যের মোট ৮০৮ জন ভোটার অংশ নেন। এরপর স্থানীয় সময় শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমালা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

দ্য রেজিস্টার পত্রিকা বলছে, নারীদের, বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে বলে জনমত জরিপে দেখা গেছে।

অবশ্য নভেম্বর মাসের প্রথম দুইদিনে পরিচালিত অন্য একটি জরিপে পাওয়া গেছে উল্টো চিত্র। এমারসন কলেজ পোলিং/রিয়েলক্লিয়ারডিফেন্স’র পরিচালিত একটি জরিপে কমালার চেয়ে ডোনাল্ড ট্রাম্প ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন বলে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট