1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার, থাকছে না চিনি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু রোববার (১৩ আগস্ট)। তবে এবার এক কোটি উপকারভোগী কার্ডধারীরা পাবেন না চিনি।

শনিবার (১২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলমান। জুলাই থেকে এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তরের ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে। শোকাবহ আগস্ট ২৩ মাসের বিক্রি কার্যক্রম রোববার থেকে ঢাকা মহানগরসহ সারা দেশে শুরু হচ্ছে।

অন্যদিকে গত মাস থেকে টিসিবির পণ্যের সঙ্গে ওএমএসের চাল পাচ্ছেন কার্ডধারীরা। তবে আগস্টের বিক্রি কার্যক্রমে থাকছে না চিনি।

উল্লেখ্য, টিসিবির পণ্যের সঙ্গে প্রতি মাসে কার্ডধারী পরিবার পাঁচ কেজি করে চাল পাবেন। এর মূল্য হবে প্রতি কেজি ৩০ টাকা। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে চালসহ অন্যান্য পণ্য নিতে পারবেন। এছাড়া চালের সঙ্গে একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১শ টাকা, মসুর ডাল ৬০ টাকা দরে বিক্রি হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট