1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাঘের কনকনে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। গত এক সপ্তাহে দিনাজপুরে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে।

সেই সঙ্গে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ক্রমাগত এমন শীত আগে দেখেনি এ জেলার বাসিন্দারা।

 

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে সকাল ৬টায় জেলায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গতকাল (রোববার) দিনাজপুরে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিল গতকালের দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে মৃদু থেকে মাঝারি এবং পরবর্তীতে তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দিনাজপুর। একটানা এমন শীত আগে দেখেননি জেলার বাসিন্দারা।

দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কাশিমপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম।

তিনি বলেন, আগে মাঘ মাসে মাঝেমধ্যে এমন শীত দেখা যেত। আর সকালে এবং সন্ধ্যার পর থেকে রাতে শীত বাড়ত। তবে সূর্য উঠত নিয়মিত। তাপমাত্রা কখনও ১০ ডিগ্রি হলে পরেরদিনই ১৫ ডিগ্রি হতো। এভাবে কমবেশি হতো। কিন্তু এবার এক সপ্তাহ থেকে লাগাতার ১০ ডিগ্রি নিচে তাপমাত্রা। এমন শীত আগে দেখিনি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩, শুক্রবার (২৬ জানুয়ারি) ৭ দশমিক ৩, শনিবার (২৭ জানুয়ারি) ৮ দশমিক ২ , রোববার (২৮ জানুয়ারি) ৫ দশমিক ৩ এবং সোমবার (২৯ জানুয়ারি) ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, দিনাজপুরের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। কয়েকদিনের মধ্যে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট