1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

টানা ছুটি শেষে অফিস-আদালত খুললেও ছুটির আমেজ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের টানা পাঁচদিনের ছুটি শেষে আজ সোমবার (১৫ এপ্রিল) খুলছে অফিস-আদালত-ব্যাংক। প্রথমদিন বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি রয়েছে কম।

কর্মকর্তা ও কর্মচারিদের প্রথম দিন কাটছে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে। এদিকে সংসদ সচিবালয়ে দর্শনার্থীর ভিড় আজকে নেই বললেই চলে।

এবার সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হয় ১০ এপ্রিল। ঈদ উদযাপিত হয় ১১ এপ্রিল। ঈদের ছুটি বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটির পর রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। ফলে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি কাটাতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে এবারের ঈদের ছুটি লম্বা হওয়ায় কর্মজীবী মানুষ বাড়ি যেতে এবং ঢাকায় ফিরতে তেমন ভোগান্তির শিকার হননি।

ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীকর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ৫, ৬ ও ৭ এপ্রিল সীমিত পরিসরে খোলা ছিল। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম। এসব এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকে।

অন্যদিকে এবারই প্রথম দীর্ঘ ছুটি পেয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরা। ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন ছুটি ভোগ করেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট