1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে, আটকা প‌ড়ে‌ছে ৫‌ ট্রেন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

টাঙ্গাইলে রংপুর এক্স‌প্রেসের লাইনচ্যুত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২১ ন‌ভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে উদ্ধারকারী এক‌টি রি‌লিফ ট্রেন এসে পৌঁছায়।

এর আগে ভোর ৪টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল সদ‌রের বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের এক‌টি ব‌গি লাইনচ্যুত হয়। এতে দুই কি‌লো‌মিটার রেললাইন ক্ষ‌তিগ্রস্ত হয়। এখন পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগা‌যোগ বন্ধ র‌য়ে‌ছে। ফ‌লে বি‌ভিন্ন রু‌টের ৫টি ট্রেন বি‌ভিন্ন স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে। ত‌বে ক্ষ‌তিগ্রস্ত ট্রেন উদ্ধার কর‌তে আসা রি‌লিফ ট্রেন‌টি কাজ না করায় ম্যানুয়াল সি‌স্টে‌মে উদ্ধার কাজ কর‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৪০ মিনিটের দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটিতে যাত্রীদের মালামাল ছিল। প‌রে ক্ষতিগ্রস্ত ট্রেনের যাত্রী‌দের টাঙ্গাইল ক‌মিউটা‌রে ঢাকায় পাঠা‌নো হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনমাস্টার (বু‌কিং) রেজাউল ক‌রিম ব‌লেন, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে ঢাকাগামী একতা এক্স‌প্রেস, সেতু প‌শ্চি‌মে সিরাজগঞ্জ এক্স‌প্রেস ও জাম‌তৈল স্টেশ‌নে সিল্ক‌সি‌টি এক্স‌প্রেস ট্রেন ছাড়াও উত্তরবঙ্গগামী ধুম‌কেতু এক্স‌প্রেস মির্জাপু‌রের ম‌হেড়া এবং নীলসাগর এক্স‌প্রেস মির্জাপুর স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট