1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আমেরিকায় নিহত ২০, বিদ্যুৎহীন ২.৫ লাখ বাড়ি

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এতে উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্য কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে। শক্তিশালী এই টর্নেডোর আঘাতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

আর এই দুর্যোগে যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যের প্রায় আড়াই লাখ বাড়িঘর ও সম্পত্তি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এমন অবস্থায় দেশটির এই অঞ্চলে আবহাওয়ার আরও অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে।

রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে বহু গাড়ি উল্টে গেছে এবং ঘরবাড়ি ভেসে গেছে। এতে কমপক্ষে ২০ জন মারা গেছেন, যার মধ্যে কেবল মিসৌরিতে মারা গেছেন ১২ জন।

এছাড়া টেক্সাসে ভয়াবহ ধুলোঝড়ের সময় গাড়ি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, অন্যদিকে ওকলাহোমা এবং আরকানসাসেও প্রাণহানির ঘটনা ঘটেছে।

পর্যবেক্ষণ সাইট পাওয়ারআউটেজ অনুসারে, স্থানীয় সময় শনিবার বিকেলেও টেক্সাস, মিসৌরি এবং ইলিনয়সহ ছয়টি অঙ্গরাজ্যে ২ লাখ ৪০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে।

এছাড়া মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা এবং পশ্চিম টেনেসিতে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে এবং এই অঞ্চলে আরও তীব্র ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চল জুড়ে খারাপ আবহাওয়া অব্যাহত থাকায় এই তিনটি অঙ্গরাজ্যের পাশাপাশি আলাবামা এবং আরকানসাসের কিছু অংশে আকস্মিক বন্যা এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, এই আকস্মিক বন্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। এছাড়া শনিবার সকালে মধ্য মিসিসিপিতেও টর্নেডো সতর্কতার অংশ হিসেবে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়েছিল।

এনডব্লিউএস এই পরিস্থিতিকে “বিশেষ করে বিপজ্জনক” হিসাবে বর্ণনা করে এই অঞ্চলে “একাধিক তীব্র থেকে প্রবল শক্তিশালী টর্নেডো” সম্পর্কেও সতর্ক করেছে। আবহাওয়া সংস্থা জানিয়েছে: “আপনি যদি এই অঞ্চলগুলোতে বাস করেন, তাহলে আপনার কাছে যাওয়া যায় এমন সবচেয়ে শক্তিশালী অবকাঠামোতে যান এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত ওই স্থানেই থাকুন।”

মিসৌরির গভর্নর মাইক কেহো বলেছেন, তার অঙ্গরাজ্যটি “তীব্র ঝড় এবং টর্নেডোতে বিধ্বস্ত হয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে”। মিসৌরির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ২৫টি কাউন্টিতে ১৯টি টর্নেডো আঘাত হেনেছে বলে প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরকানসাসে তিনজনের মৃত্যু এবং ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যার ফলে গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পও তার অঙ্গরাজ্যে খারাপ আবহাওয়ার পূর্বাভাসকে সামনে রেখে আগেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট