1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

টঙ্গীতে জোড় ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু

ধর্মীয় রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচদিনের জোড় ইজতেমায় অংশ নিতে আসা চার মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) রাতে বিশ্ব ইজতেমার শুরায়ী নেজাম অনুসারীর মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত মুসল্লিরা হলেন- ফরিদপুরের নগরকান্দা থানার দুলালী এলাকার আব্দুল হামিদ মাতাব্বের ছেলে আব্দুল হাকিম আকন্দ (৭২), রংপুরের কোতোয়ালি থানার বৌরাগীপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫), দিনাজপুর সদর থানার মস্তপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮) ও সিরাজগঞ্জ সদর থানার শহিদুল ইসলাম (৬৫)।

‌
হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার (২৯ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে শুরু হয় পাঁচদিনের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এ জোড় হয়ে থাকে। শুরায়ী নেজামের এ জোড় ইজতেমায় অংশ নিয়েছে কয়েক লাখ মুসল্লি। এর মধ্যে জোড় ইজতেমায় অংশ নিতে আসা চার মুসল্লির মৃত্যু হয়েছে বিভিন্ন সময়ে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দোয়ার মাধ্যমে মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ জোড় ইজতেমা শেষ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট