1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ঝড়ে লণ্ডভণ্ড স্টেডিয়াম, ‘অনিশ্চিত’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৫২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষের মাঠে এই সিরিজ খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়ে গেছে বাংলাদেশ।

তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজ ঝুঁকিতে পড়ে গেছে। হিউস্টনে ভয়াবহ ঝড় হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। এখানেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের।

আগামী ২১, ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচগুলো। তবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, এই ম্যাচগুলো হওয়া এখন অনিশ্চিত।

তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ হওয়া এখন অনিশ্চিত হয়ে গেছে। বৃহস্পতিবার বড় একটি ঝড় হয়ে গেছে হিউস্টনে। সম্প্রতি তৈরি করা প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনাই তাতে ধ্বংস হয়ে গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট