1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

‌‘ছোট বোন’ বানিয়ে গৃহবধূকে ধর্ষণ, বড় মনির বিরুদ্ধে ঢাকায় মামলা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৬২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় ধর্ষণ মামলা করেছেন এক বিবাহিত তরুণী। গতকাল শনিবার (৩০ মার্চ) মামলাটি দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আনোয়ার।

এর আগে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে গত বছরের ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলায় তিনি এখন জামিনে আছেন।

ভুক্তভোগী গৃহবধূ এজাহারে অভিযোগ করে বলেন, তার স্বামী দুবাই প্রবাসী। সেই সুবাদে তিনি বাবার সঙ্গে দক্ষিণখান এলাকায় বসবাস করেন। দুই মাস আগে বড় মনির সঙ্গে তার ফেসবুকে যোগাযোগ হয়। পরিচয়ের সুবাদে বড় মনি তাকে ‘ছোট বোন’ বলে ডাকতেন। এরপর থেকে ভিকটিমের সঙ্গে বড় মনি ফোনে কথা বলতেন। এক পর্যায়ে ভিকটিমকে বড় মনি জানান, তার বাড়ি টাঙ্গাইলে। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১০টায় উত্তরা হাউজ বিল্ডিং মাসকট প্লাজার পেছনে এসে ভিকটিমকে ফোন দেন বড় মনি। তিনি বলেন, ‌‘আপু আমি তো ঢাকায় এসেছি? তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা? আমি সকালে টাঙ্গাইল চলে যাব।’ পরে ভিকটিম মাসকট প্লাজার পেছনে এসে বড় মনির সঙ্গে দেখা করে। বড় মনি তার গাড়িতে ভিকটিমকে উঠান। তার সঙ্গে কথা বার্তা শেষে ভিকটিমকে বাসার সামনে নামিয়ে দেন। এর পরদিন বুধবার (২৯ মার্চ) বিকেলে উত্তরা জমজম টাওয়ারের সামনে ভিকটিমকে ফোন দিয়ে থাকতে বলেন বড় মনি। সেই অনুযায়ী ভিকটিম সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জমজম টাওয়ারের সামনে আসেন। এর ঠিক ১০-১৫ মিনিট পর বড় মনি রিকশাযোগে আসেন এবং ভিকটিমকে রিকশায় করে তুরাগ থানা এলাকার প্রিয়াংকা সিটি নামে একটি ভবনের তৃতীয় তলায় নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বড় মনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট