1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

চালু হলো মেট্রোরেলের কারওয়ান বাজার-শাহবাগ স্টেশনও

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনের মধ্যে দিয়ে খুলেছে আগারগাঁও-মতিঝিল অংশের সব স্টেশন।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টা থেকে মেট্রোরেলের এই দুই স্টেশনে যাত্রী চলাচল শুরু করে।

এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়। বছরের শেষ দিনে চালু হলো আরও দুটি স্টেশন।

কারওয়ান বাজার স্টেশনে নামার পর মো: লিখন নামে এক যাত্রী বলেন, সকালে কারওয়ান বাজার স্টেশনে নামলাম। মেট্রোরেল কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল খোলা থাকবে। আর উত্তরা- আগারগাঁও অংশে ট্রেন চলছে সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)  ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইটে এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্টের এক কিলোমিটারের মধ্যে ফানুস না ওড়ানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

এজন্য ডিএমপি কমিশনারের কাছেও নিষেধাজ্ঞা দিতে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট