1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

চাকরির বয়স ৩৫ চাই আন্দোলনের ৯ জন আটক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে আন্দোলনকারীদের ৯ জনকে আটক করা হয়েছে বলে দাবি চাকরিপ্রত্যাশীদের।

শনিবার (১০ জুন) আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীর ৯ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া রাতে রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

আটক হওয়াদের মধ্যে আব্দুর রহমান (২৭), আরিফ হোসেন (২২), আবু বকর ছিদ্দিক (৩০), রোকন হোসেন (৩০), শরিফুল হাসান শুভ (৩২), তাসনিমুল হাসান অর্নব (২৭), রাকিবুল হাসান (২৮), মো. মামুন রশিদ রতন (৩০), মো. জাকির হোসনের (২৯) নাম জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শাহবাগ থানার একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট