1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুর মৃত্যু

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক শিশু ও নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোস্তফা সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, আমি পটিয়া মেডিকেলে আছি। একজন শিশু ও এক নারী মারা গেছেন। আরও হতাহত আছে কি না বিস্তারিত জেনে পরে বলতে পারবো।

মো. সজীব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, লবণ বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার এ সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।

সিএনজিটিতে চালকসহ নারী ও এক শিশু ছিল বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট