1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ঘন কুয়াশায় দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

হিমালয়ের কাছাকাছি সীমান্তবর্তী জেলা দিনাজপুরে ঘন কুয়াশায় বৃষ্টির মতো ঝরছে শিশির। এছাড়া কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের উত্তরাঞ্চলের এ জেলা। 

বুধবার (২২ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলের এ জেলাটিতে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় জেলার জনজীবন কাবু করে দিচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষেরা। হাড় কাঁপানো শীতের মধ্যেই তাদের কর্মস্থলে ছুটতে হচ্ছে। অনেক শীতের কারণে বাসায় বসে অলস সময় পার করছেন।

ইটভাটা শ্রমিক হামিদুর রহমান বলেন, শীতের কারণে গত দু-দিন ভাটায় কাজ করতে যাইনি। আজ আরো বেশি শীত বাসায় বসে থাকলে খাব কি আবার কিস্তি পরিশোধের চিন্তা মাথায়, সে জন্য উপায় না পেয়ে কাজে যোগ দিতে বাসা থেকে বের হলাম।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার সকাল ৬ টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট