1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঘন কুয়াশায় আজও ঢাকার ফ্লাইট নামল কলকাতায়

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২টি ফ্লাইট অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে চলে যায়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত থেকে প্রায় সাত ঘণ্টা চলে এই অবস্থা।

বুধবার (১৩ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ২টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট করা হয়। সকাল ৮টার পর থেকে ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ শুরু করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটগুলো সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায়, দুটি ফ্লাইট কুয়ালালামপুর, একটি দিল্লি ও একটি ব্যাংককে অবতরণ করে।

গত রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। কুয়াশা আরও কিছুদিন থাকতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট