1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

গোমতীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, শতাধিক গ্রাম প্লাবিত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভেঙে গেছে গোমতীর বাঁধ। প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি।

গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১২টায় বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় প্রথমে একটি ছোট গর্ত দিয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পরেই তা বড় আকারে রূপ নেয়। এরপর থেকে প্রবল বেগে পানি ঢুকছে বুড়িচং উপজেলায়। শুক্রবার সকাল ৯টায় প্রতিবেদনটি লেখার সময় বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য৷ বৃহস্পতিবার ভোর থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবী স্থানীয় লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে ও বাঁধ রক্ষার্থে কাজ করছেন।

এদিকে সকাল ৯টার পর থেকে বৃষ্টি না হলেও গোমতী নদীর পানি বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৭টায় নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাত ১১টায় তা দাঁড়ায় ১৩৬ সেন্টিমিটারে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া অংশে পানি বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। প্রবল প্রবাহের সঙ্গে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। উপজেলার অধিকাংশ এলাকা এখন প্লাবিত।

এদিকে গোমতীর প্রবল স্রোতে আদর্শ সদর, মুরাদনগর ও দেবিদ্বারের কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট