1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

গুলশানের পাঁচ তারকা হোটেল থেকে গ্রেফতার ১০

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৫২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, নাশকতার পর গ্রেফতাররা আত্মগোপনের জন্য গুলশান ও আশপাশের পাঁচ তারকাসহ কয়েকটি নামীদামী হোটেলে যান। হোটেলগুলোতে বসে তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা করছিলেন। তারা গুলশান এলাকায়ও নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন, গত ৩১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোটা, ইট পাথর, ককটেল বোমা বিস্ফোরিত করে ত্রাসের সৃষ্টি করেছেন তারা। এ সময় তারা ঢাকা-সিলেট মহসড়কে টায়ার পুড়িয়ে ও গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

গ্রেফতারকৃতরা সাধারণ মানুষ, দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের ধারালো অস্ত্র, লোহার রড, লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা ও আক্রমণ করে জখম করেন। এসব ঘটনার ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ওই তিন পুলিশ সদস্য।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট