1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানো ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে। আমাদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। আমাদের বেতন কম দেওয়া হয়, আবার সময় মতোও দেওয়া হয় না।

শ্রমিক আন্দোলনের যাওয়ার পরপরই শিল্প পুলিশ, থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। তারা শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকরা ফের মহাসড়কে অবরোধ করে। পরে সকাল ৮টায় শ্রমিকদের বুঝিয়ে আবারও কারখানার ভেতর নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট