1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

গাজার মসজিদে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২১

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুদ্ধবিধ্বস্ত গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়ে অন্তত ২১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে অবস্থিত সাহদা আল-আকসা মসজিদে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

কোনো তথ্যপ্রমাণ না দিলেও ইসরায়েলি বাহিনীর দাবি, দেইর-এল-বালাহ এলাকার সাহদা আল-আকসা মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল হামাস। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে।

এছাড়া শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে ইসরায়েলি হামলায় গাজাজুড়ে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে উত্তর গাজার আল-মাওয়াসি ‘মানবিক অঞ্চল’ থেকে সব ফিলিস্তিনিকে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

দখলদার এ বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রেই বাসিন্দাদের বলেছেন, আপনাদের অঞ্চলে হামাস সন্ত্রাসী অবকাঠামো গড়ে তুলেছে, জনসাধারণ, আশ্রয়কেন্দ্র এবং স্বাস্থ্য সুবিধাকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনী সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ঝটিকা অভিযান জোরদার করবে এবং চালিয়ে যাবে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলিদের শহরতলীতে হামাসের হামলার জবাবে শুরু হওয়া আভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪১ হাজার ৮২৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৯৬ হাজার ৯২০ জন। এর আগে হামাসের প্রতিশোধমূলক হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। অপহরণ করা হয় আরও ২০০ জনকে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট