1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

গাজার দক্ষিণেও হামলা চালানোর ইঙ্গিত ইসরায়েলের

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

হামাসের যোদ্ধারা যেখানে আছে সেখানেই যাবে ইসরায়েলি সেনারা। এমনকি প্রয়োজন হলে গাজার দক্ষিণ দিকেও সেনাদের পাঠানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।

শুক্রবার (১৭ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরু থেকেই গাজার উত্তরাঞ্চলের অঞ্চলগুলোতে ব্যাপক হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। ওই সময় উত্তরাঞ্চলের জনবহুল গাজা সিটিসহ অন্যান্য এলাকা থেকে ১০ লাখেরও বেশি মানুষকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। সেই নির্দেশনা অনুযায়ী লাখ লাখ মানুষ দক্ষিণ দিকে সরে যাওয়ার পর— এখন ইসরায়েল বলছে তারা সেখানেও স্থল হামলা চালাবে।

দক্ষিণ দিকে হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেছেন, ‘আমরা আমাদের অভিযান সম্পসারণে প্রতিজ্ঞাবদ্ধ। হামাস যেখানে আছে সেখানেই আমাদের অভিযান হবে; এমনকি গাজার দক্ষিণ দিকেও যাব আমরা।’

তিনি আরও বলেছেন, ‘এ অভিযান এমন সময় শুরু হবে যখন সময়, স্থান এবং অবস্থা আমাদের সেনাদের জন্য সবচেয়ে ভালো হবে।’

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, গাজার দক্ষিণ দিকেও হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এরমধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিলেন।

গাজার দক্ষিণাঞ্চলের বেসামরিক সাধারণ মানুষ জানিয়েছেন, সেখানে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েলি বাহিনী। আর ওই লিফলেটে তাদের উপকূলীয় শহর মাওয়াসিতে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যে শহরটির আয়তন মাত্র ১৪ স্কয়ার কিলোমিটার।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট