1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৬ ফিলিস্তিনি

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৭ নভেম্বর) উত্তর ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৯৬ ফিলিস্তিনি নিহত এবং আরও ৬০ জন আহত হন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া এবং মধ্য গাজার নুসেইরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়ি লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

গাজার এই অফিস “বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর গণহত্যার” নিন্দা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এবং একইসঙ্গে “যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সসহ ইসরায়েলি সরকারকে এবং তাদের আন্তর্জাতিক সমর্থকদের” জবাবদিহিতার দাবি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ৭০ জনেরও বেশি বাস্তুচ্যুত বেসামরিক লোক বর্বর ওই হামলার শিকার ভবনের ভেতরে আশ্রয় নিয়েছিলেন।

এছাড়া ওই এলাকার অন্য একটি বাড়িকে লক্ষ্য করে হওয়া ইসরায়েলি হামলায় আরও ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অন্য একটি মেডিকেল সূত্র জানিয়েছে।

ইসরায়েলি যুদ্ধবিমান বেইত লাহিয়ার আরেকটি বাসভবনে হামলা চালালে আরও দুই ফিলিস্তিনি নিহত হয় বলেও জানিয়েছে আনাদোলু।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট