1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

গণজাগরণ মঞ্চের মতো শাহবাগে অবস্থানের ঘোষণা শিক্ষার্থীদের

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। এদিন রাজধানীর শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরে শাহবাগের পুরো নিয়ন্ত্রণ নেয় আন্দোলনকারীরা। শাহবাগ এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। গণজাগরণ মঞ্চের ন্যায় শাহবাগে অবস্থান করে থাকার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে শাহবাগ থেকে মাইকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে তৈরি করা হয়েছে মঞ্চ। সেই মঞ্চ ঘিরে চারদিকে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ঢাকা ক্লাব, টিএসসি, জাতীয় জাদুঘর, কাঁটাবন, বিএসএমএমইউ এর সামনের অংশে অবস্থান নিয়ে পুরো নিয়ন্ত্রণে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

এদিকে টিএসসি, বাংলামটর, কাঁটাবন থেকে একের পর এক মিছিল এসে মিশছে শাহবাগে। এই মুহূর্তে শাহবাগ জনসমুদ্রে রূপ নিয়েছে।

এরআগে এদিন বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের সূত্রপাতে বিক্ষুব্ধ হয়ে উঠে  আন্দোলকারীরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শাহবাগ থানার সামনে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট