1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে।

আজ শুক্রবার (২ আগস্ট) বিকাল ৩টা ১৫ মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরোপয়েন্টের দিকে থেকে মিছিল লক্ষ্য করে টিয়ারসেল ছুড়ে পুলিশ।

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। পরে শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেয়।

সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকাল ৪টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখার সময় জিরোপয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা। অন্যদিকে রূপসা সেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ালসেল ও রাবার বুলেট ছুড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট