1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ আগস্ট) রাতে হাসপাতালে দলীয় প্রধানকে দেখতে যান তিনি।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রাতে ম্যাডামকে দেখতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি ম্যাডামের শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেন।

এর আগে বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শারীরিক চেকআপের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। এরপর সেখানে তার কিছু পরীক্ষা-নীরিক্ষা শেষে চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।

হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষা করা হয়। সেই অনুযায়ী মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) খালেদা জিয়া চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের পরীক্ষা-নিরীক্ষা চলছে। কয়েকদিন না গেলে তো উনার শারীরিক অবস্থা নিয়ে কিছু বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘ম্যাডামের চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে। এখন মেডিকেল বোর্ড বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

এর আগে গত ১০ জুন মধ্যরাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে ২৪ জুন বাসায় ফেরেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট