1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

কোন সিটিতে কবে ভোট, জানা যাবে আজ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাঁচ সিটি করপোরেশনে ভোটের তারিখ ঠিক করতে আজ সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। কমিশনের এই সভায় আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

মেয়াদ ফুরোবে বলে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন সংসদ নির্বাচনের আগেই করতে হচ্ছে। পাঁচ সিটিতে তিন ধাপে ভোট করার ভাবনা রয়েছে। এর মধ্যে গাজীপুরের ভোট আগে এবং বাকি চার সিটিতে দুই ধাপে হতে পারে।

আগামী মে মাসের শেষার্ধ থেকে জুনের মধ্যে এই পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন আয়োজনের নীতিগত সিদ্ধান্ত গত ১৫ মার্চ কমিশন সভায় হয়েছিল।

এখন কোন সিটি করপোরেশনে কবে নির্বাচন হবে, সেই সিদ্ধান্তের পালা। আজ সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বসবে সেই সভা। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “সভায় সিটি করপোরেশনের ভোটের তফসিল বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। পাঁচ সিটিতে তিন ধাপে ভোট করার ভাবনা রয়েছে। এর মধ্যে গাজীপুরের ভোট আগে এবং বাকি চার সিটিতে দুই ধাপে হতে পারে।’’

ইসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মে মাসের তৃতীয় সপ্তাহে একটি, জুনের দ্বিতীয় সপ্তাহে দুটি এবং জুনের তৃতীয় সপ্তাহে দুটি সিটির ভোট করার প্রস্তাব রেখেছেন তারা।

অতিরিক্ত সচিব অশোক দেবনাথ বলেন, “ইসি সচিবালয়ের প্রস্তাবনা পর্যালোচনা করে ভোটের তারিখ নির্ধারণ হলে আমরা পরবর্তী নির্দেশনা বাস্তবায়নে এগোব। সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা বলে এসেছে ইসি; ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরাও থাকছে।

স্থানীয় সরকার সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, প্রথম সভা থেকে পাঁচ বছরের মেয়াদ সিটি করপোরেশনের। মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। পাঁচ সিটির মধ্যে একটির নির্বাচনের ক্ষণগণনা শুরু হয় মার্চ থেকে, আবার আরেকটির নির্বাচনের মেয়াদ শেষ হবে নভেম্বরে।

পাঁচ সিটির মধ্যে সবার আগে গাজীপুর সিটি ভোটের ক্ষণগণনা শুরু হয় ১১ মার্চ, ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। গাজীপুরে সর্বশেষ ভোট হয়েছিল ২০১৮ সালের ২৬ জুন। খুলনায় ২০১৮ সালের ১৫ মে এবং রাজশাহী, সিলেট ও বরিশালে সবশেষ ২০১৮ সালের ৩০ জুলাই ভোট হয়েছিল।

সংসদ নির্বাচনের আগেই পাঁচ সিটি শেষ করা হবে। এ বছরের নভেম্বর থেকে শুরু হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা। আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট