1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

কুয়াকাটা সৈকত ‘থার্টিফার্স্ট নাইট’ উদযাপন করলেন হাজারো পর্যটক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পুরনো বছরের সমস্ত গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে শুভেচ্ছা জানাতে গত রাতে কুয়াকাটা সৈকতে উল্লাসে মাতেন হাজারো পর্যটক। আতশবাজি আর ফানুশের রঙিন আলোয় আলোকিত হয় পুরো সৈকত। শুধু সৈকত নয় কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেল ও রিসোর্টগুলো সাজানো হয় রঙিন আলোয়। ছোট-বড় অনেক হোটেলেই ছিল নানা আয়োজন।

তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন এ বছর থার্টিফার্স্ট নাইট উদযাপনে আশানুরূপ পর্যটক হয়নি কুয়াকাটায়। এদিকে পুরো কুয়াকাটা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বুধবার রাত ১২টা ১ মিনিটের সময় কুয়াকাটা সমুদ্র সৈকত এবং বিভিন্ন হোটেল- মোটেল ও রিসোর্টগুলোতে দেখা যায় আলোর ঝলকানি। একের পর এক আতশবাজির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কেক কাটা, ফানুস ওড়ানো, আতশবাজি ফোটানো, ডিজে পার্টি, কনসার্টসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুয়াকাটায় উদযাপন হয় থার্টিফার্স্ট নাইট।

কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক মিজানুর রহমান বলেন, আমি গত ৬ বছর ধরে এই দিনে কুয়াকাটা আসি। প্রথম দিকে বন্ধুদের সাথে এলেও গত তিন বছর ধরে পরিবার নিয়ে আসছি। কুয়াকাটায় থার্টিফার্স্ট নাইট উদযাপনের পরিবেশটা খুবই সুন্দর। তাই আমি প্রতি বছর এখানে চলে আসি। তবে আগের তুলনায় এ বছর পর্যটক কিছুটা কম।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, বিগত বছরগুলোর চেয়ে এ বছর অনেক পর্যটক কম। তবে যে পরিমাণ পর্যটক কুয়াকাটায় আছে, তারা যেন মেতেছে উৎসবে। সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকরা নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছে থার্টিফার্স্ট নাইট।

এদিকে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু জানান, প্রতিবছর কুয়াকাটায় পর্যটকদের মিলন মেলা বসে। তবে এ বছরের চিত্রটা একটু ভিন্ন। পর্যটক এবং আয়োজন কম থাকলেও নিরাপত্তায় কোনো কমতি ছিল না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট