1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

কাজের সুযোগ দেওয়ার আশ্বাসে হোটেলে ডেকে অভিনেত্রীকে ধর্ষণ

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৪৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাজের সুযোগ দেওয়ার আশ্বাসে ইন্টারভিউয়ের নাম করে হোটেলে ডেকে এক ভোজপুরি গায়িকা ও অভিনেত্রীকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের এক হোটেলে এ ঘটনা ঘটে।

অভিনেত্রীর অভিযোগ, মহেশ পাণ্ডে নামের এক ব্যক্তির সঙ্গে সামাজিক মাধ্যমে আলাপ হয় তার। আর তার থেকেই নতুন কাজের জন্য ইন্টারভিউয়ের ডাক পেয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়ে বিপাকে পড়লেন তিনি।

ঘটনার পরে অভিনেত্রী পুলিশে অভিযোগও দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কয়েকদিন আগে মহেশ পাণ্ডে নামক এক ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে আলাপ হয় আমার। ভোজপুরি চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সে কারণেই গুরুগ্রামের একটি হোটেলে আমাকে দেখা করতে বলেন তিনি। আমি যাওয়ার আগেই হোটেলের ঘর ভাড়া করে রেখেছিলেন ওই ব্যক্তি। কয়েকটি কথা বলার পরেই উনি মদ্যপান করতে শুরু করেন। সেই মুহূর্তে আমি যখন বেরিয়ে আসার চেষ্টা করি, তখন আমায় ধর্ষণ করেন ওই ব্যক্তি।

শুধু তাই নয়, অভিনেত্রীর অভিযোগ মহেশ পাণ্ডের বন্ধুরা তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে।

এদিকে অভিনেত্রীর অভিযোগের ওপর ভিত্তি করে মহেশ পাণ্ডের নামে অভিযোগ দায়ের হয়েছে থানায়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট