1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

কবরে ঢুকে লাশ কোলে নিয়ে বসে আছে যুবক! ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৭১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবিরন নেছা (৮৬) নামে এক বৃদ্ধা বুধবার (১ মার্চ) মারা যান। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

শুক্রবার (৩ মার্চ) ভোরে তার কবর দেখতে যান স্বজনরা। এ সময় নতুন কবরের মাটি খোঁড়া ছিল।
ভেতর থেকে আসছিল গোঙানোর শব্দ। স্বজনরা ভয়ে বিষয়টি স্থানীয় লোকজনসহ পুলিশকে জানায়।

পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কবরের মাটি সরিয়ে দেখতে পায়, ভেতরে লাশ কোলে নিয়ে বসে আছে এক যুবক।

রংপুরের কাউনিয়া উপজেলার জয়বাংলা বাজার সরকারি পাবলিক কবরস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সফিকুল ইসলাম (২২) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।

সফিকুল ইসলাম উপজেলার হারাগাছ পৌর এলাকার ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের আবুজারের ছেলে। এ ঘটনায় মৃতের ছেলে আজহারুল ইসলাম (৫৫) বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ মার্চ) সারাই ইউনিয়নের ধুমেরকুঠি চাদমিয়া পাড়া গ্রামের মৃত আছিমুল্যা হাগুড়ার স্ত্রী সবিরন নেছা (৮৬) বার্ধক্যজনিত কারণে মারা যান। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে জানাজা শেষে তাকে জয়বাংলা বাজার সরকারি কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার (৩ মার্চ) সকালে স্বজনরা কবর জিয়ারতে গিয়ে দেখেন, কবরের মাটি খোঁড়া এবং মানুষের গোঙানোর শব্দ। ভয়ে সেখান থেকে দূরে গিয়ে পুলিশসহ পরিবারের অন্য সদস্য ও স্থানীয় লোকজনকে জানান বিষয়টি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় কবরের ভেতরে লাশ কোলে নিয়ে বসে থাকা ওই যুবককে আটক করে।

মৃতের ছেলে আজহারুল ইসলাম বলেন, এ যুবক আমার মায়ের কবরে কেন ঢুকেছিল, এটা বুঝতে পারছি না। এ ঘটনায় মামলা করেছি।

সারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম বলেন, আটক ওই যুবক নেশাগ্রস্ত। তিনি মানসিকভাবেও অসুস্থ। এর আগেও নেশার টাকা না পেয়ে এলাকায় বিশৃঙ্খলা করেছে। কয়েকবার এ নিয়ে সালিশও হয়েছে।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আটক যুবক মানসিক রোগী। তবে এ ঘটনায় ধর্মানুভূতিতে আঘাত এবং কবরস্থানে অনাধিকার প্রবেশ করে মরদেহের অসম্মান করার অপরাধে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে কবর থেকে যুবক আটকের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমান।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট