1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

কক্সবাজারে হোটেলে মা-মেয়ের মরদেহ, স্বামী আটক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা এলাকার সী আলিফ হোটেল থেকে পর্যটক মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত সুমা দে’র স্বামী দুলাল বিশ্বাসকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারের হোটেল সী আলিফ থেকে পর্যটক স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধারের পর থেকে পলাতক দুলাল বিশ্বাসকে গ্রেপ্তারে অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশের একাধিক দল। পরে তথ্যযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার দুপুরে হোটেল সী আলিফের ৪১১নং কক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা নাগাদ মরদেহ দু’টি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

হোটেল রেজিস্ট্রারে নিহত নারীর নাম সুমা দে ও স্বামীর নাম দুলাল বিশ্বাস বলে লিপিবদ্ধ রয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের বাশঁখালীর বেলগাঁ, পুকুরিয়ায়।

হোটেল সী আলিফ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি দুই ছেলে, এক মেয়েসহ তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষ ভাড়া নেন। এরপর তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার সকালেও তাদের সবাইকে হাসিমুখে দেখেছেন হোটেলের লোকজন।

পরে দুপুর ২টার দিকে হঠাৎ তাদের কক্ষের দরজা খোলা ও ভেতরে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে অন্য দুই ছেলেকে নিয়ে স্বামী আগেই পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে সন্ধ্যার দিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছিলেন, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট