1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এবার সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি দিলো বিএনপি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আরও ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং শনিবার (২৯ ও ৩০ ডিসেম্বর) সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটির।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে টানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। গত দুই মাস সাধারণ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদ রেখে কর্মসূচি পালন করে আসছিল দলটি। কিন্তু এবার শুক্রবার ও শনিবার কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন পক্ষে আমাদের ৩ দিনের (২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর) কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি আরও ২ দিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগামীকাল শুক্রবার ও শনিবার সারা দেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট