1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

এক দফা দাবিতে কাল অসহযোগ আন্দোলনের পাশাপাশি দেশব্যাপী বিক্ষোভ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী পরিষদের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি রোববার (৪ আগস্ট) দেশব্যাপী বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচিও দিয়েছে তারা।

শনিবার (৩ আগস্ট) আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। অসহযোগ আন্দোলনকে সামনে রেখে তিনি কয়েকটি কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি গুলো হলো-অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার সব জেলা, উপজেলা, পাড়ায়, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান; সব খুনের বিচার ও সকল রাজবন্দীকে মুক্ত করা।

এছাড়া শিক্ষার্থীদের পক্ষে সব ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তিনি। রোববারের মধ্যে হল খোলা না হলে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হল খুলে প্রবেশ করবে।

নাহিদ বলেন, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে যেখানে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে৷ এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা হাজির করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট