1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এক ঢিলে মেট্রোরেলের ক্ষতি ১০ লাখ টাকা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৬৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢিল ছুড়ে মেট্রোরেলের জানালার কাচ ভাঙার ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানায় মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে এ সংক্রান্ত একটি মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মামলার এজাহারে ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে। মেট্রোরেলের সহকারী ব্যবস্থাপক (লাইন অপারেশন) মো. সামিউল কাদির (২৮) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে বাদী অভিযোগ করে বলেন, ‘গত ৩০ এপ্রিল বেলা ১১টা ৪৫ মিনিটের সময় আমি স্টেশন কন্ট্রোলার মিরপুর-১০ মারফত জানতে পারি যে, আগারগাঁও থেকে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে স্টেশনের পূর্ব কাজীপাড়ার পূর্বপাশ থেকে অজ্ঞাতপরিচয় আসামিরা মেট্রোরেলের ক্ষয়ক্ষতি ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ঢিল নিক্ষেপ করে। এতে মেট্রোরেলের ১টি জানালার গ্লাস ভেঙে যায়। এতে ক্ষতির পরিমাণ অনুমানিক ১০ লাখ টাকা।’

তিনি আরও বলেন, এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাজীপাড়া স্টেশনে উপস্থিত হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। একজন প্রত্যক্ষদর্শী ও মেট্রো ট্রেনের অপরাপর কর্মচারীদের কাছ থেকে জানতে পারি, গত ৩০ এপ্রিল বেলা আনুমানিক ১১টা ৫ মিনিটের দিকে কাফরুল থানাধীন কাজীপাড়া স্টেশনে প্রবেশের মুখে (পূর্বপাশ) রেলওয়ে ট্র্যাকের ওপর অজ্ঞাতপরিচয় আসামি বা আসামিরা পূর্ব পাশ থেকে ঢিল ছোড়ে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন (রেক-৪) এর ৩য় কোচের জানালার একটি গ্লাস ভেঙে ফেলে। আমি ঘটনার বিষয়টি বিস্তারিত জেনে সঙ্গে সঙ্গে ঘটনার বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।

এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার বিষয়ে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত যতটুকু জানি কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত ও গ্রেপ্তার অভিযান চলছে।

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মুহতারিম বলেন, মুভিং একটি অবজেক্টের ওপর থেকে ঢিল মারা হয়েছে। তাই জড়িতদের শনাক্ত করতে একটু সময় লাগছে। এরইমধ্যে আমরা ঘটনাস্থল ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু করেছি। বিভিন্নভাবে আমরা জড়িত ব্যক্তি বা জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব দ্রুতই এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট