1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

একেবারে চিনি খাওয়া ছাড়লে লাভ না ক্ষতি?

স্বাস্থ্য ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মিষ্টি খেতে কে না ভালোবাসেন? আনন্দের কোনো উপলক্ষে মিষ্টিমুখ করানো চাই। আবার সরাসরি মিষ্টি না খেলেও অন্যান্য খাবারের সঙ্গে চিনি ঢোকে শরীরে।

আমাদের শরীরের জন্য চিনি খুবই ক্ষতিকর। তাই স্বাস্থ্য সচেতন অনেক ব্যক্তিই চিনি ছাড়ার চেষ্টা করছেন। কেউ ওজন কমাতে চিনি ছাড়ছেন। কেউবা ডায়াবেটিস কমাতে।

কর্মব্যস্ত জীবনে খাওয়াদাওয়ায় অনিয়ম, ঘুমের ঘাটতি, অত্যধিক মানসিক চাপের কারণে দেহে একাধিক রোগ বাসা বাঁধে। এর মধ্যে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ অন্যতম। এসব রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চিনি দায়ী।

অনেকের মনে সংশয় থাকে চিনি খাওয়া একেবারে ছাড়লে কি শরীরের জন্য লাভ না ক্ষতি? এক মাস চিনি থেকে বিরত থাকতে কী হতে পারে জানুন।

ওজন কমায় –

অনেক চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না? এক মাস চিনি খাওয়া বন্ধ করে দেখুন। আমাদের দেহে সবচেয়ে বেশি ক্যালোরি প্রবেশ করে চিনি ও মিষ্টি জাতীয় খাবারের মাধ্যমে। অর্থাৎ ওজন বাড়ার অন্যতম কারণ চিনি। এটি খাওয়া বন্ধ করলেই দ্রুত ওজন কমে।

অনিদ্রা সমস্যা কমায় –

অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। চিনি খাওয়া কমালে ভালো ঘুম হয়। একেবারে চিনি খাওয়া বন্ধ করতে পারলে অনিদ্রার সমস্যা কমে।

কর্মদক্ষতা বৃদ্ধি করে –

অনেক সময় ক্লান্ত লাগে। কাজের প্রতি অনীহা আসে। শরীরে শক্তির অভাব হয়। এক মাস চিনি খাওয়া বন্ধ রাখুন। শরীরে স্ফূর্তি বৃদ্ধি পাবে। সেসঙ্গে কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে।

হার্টের রোগের ঝুঁকি কমায় –

বেশি চিনি খেলে হার্টের রোগের ঝুঁকিও বাড়ে। হার্টের রোগের ঝুঁকি কমাতে চাইলে চিনি খাওয়া ছাড়ুন।

মানসিক চাপ কমায় –

বর্তমানে মানসিক চাপ আমাদের নিত্যসঙ্গী। অতিরিক্ত চিনি এই চাপ আরও বাড়িয়ে দেয়। এক মাস চিনি খাওয়া ছেড়ে দিলে মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো।

চিনি ছাড়ার উপকারিতাগুলো তো জানলেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, একেবারে চিনি ছাড়লে লাভ না ক্ষতি?

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট