1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়ার প্রস্তুতি

শিক্ষা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৯০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী জুলাই মাসে নেওয়া হতে পারে। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার।

গত এক যুগ ধরে এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হয়। ২০২০ সালে করোনার মহামারির কারণে গত দুটি পরীক্ষা স্বাভাবিক সময়ের চেয়ে তিন মাস পরে হচ্ছে।

রোববার (১২ মার্চ) অধ্যাপক তপন কুমার সরকার জানান, সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত বছর কয়েক বছর নির্ধারিত সময়ে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া গত বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয় গত ৬ নভেম্বর।

তিনি বলেন, ‘চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে এখনো দিন-তারিখ অর্থাৎ রুটিন চূড়ান্ত করা হয়নি।’

চলতি বছর সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

আর চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। যা চলবে ২৩ মে পর্যন্ত।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট