1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

ঈদে দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির মেট্রোরেল প্রথমবারের মতো টানা দুই দিন বন্ধ থাকবে। বন্ধের পর আগামী শনিবার (১৩ এপ্রিল) থেকে নিয়মিত মেট্রোরেল চলাচল করবে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আয়োজন করা সর্বশেষ সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।

ওই সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. ছিদ্দিক জানান, ঈদের জন্য মেট্রোরেল ঈদের দিন (১১ এপ্রিল) বন্ধ থাকবে। এছাড়া পরের দিন শুক্রবার (১২ এপ্রিল) সাপ্তাহিক বন্ধ যথারীতি কার্যকর থাকবে। সেই হিসেবে মেট্রোরেল টানা দুই দিন বন্ধ থাকবে।

তিনি আরও জানান, মেট্রোরেল নিজস্ব কর্মীদের দিয়ে পরিচালনা করা হয়। তবে সেই সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। মেট্রোরেল চালু রাখলে ঈদের দিন অধিকাংশ কর্মীকে কাজে ব্যস্ত থাকতে হবে। ঈদের দিন বিকেল পর্যন্ত মেট্রোরেল ব্যবহার করেন কম যাত্রী। এদিন মেট্রোরেল চালু থাকলে বিকেলের আগ পর্যন্ত একশ’র বেশি ট্রেনে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচের বোঝা বাড়বে।

ডিএমটিসিএল জানিয়েছে, রমজানে প্রতিদিন গড়ে মেট্রোরেলে ২ লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। রোজার আগে সংখ্যাটা ছিল ২ লাখ ৯৫ হাজারের মতো। ১৬ রমজান থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলাচল করে, তখন যাত্রী কিছুটা বাড়ে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট