1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ইসরায়েলি হামলা থেকে বেঁচে গেলেন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা বিমান চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম গুলো দাবি করছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছেন তারা।

ইসরায়েল বলছে, হামলার সময় নাসরুল্লাহ সদর দপ্তরে ছিলেন। তিনি এই হামলায় আহত হয়েছেন, নাকি নিহত হয়েছেন সেটি এখন পরীক্ষা করা হচ্ছে।

তবে নাসরুল্লাহর খুব কাছের লোকদের বরাতে রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক বার্তাসংস্থা জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন।

হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ বেঁচে গেলেও এই হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হামলায় দাহিয়ে এলাকায় বেশ কয়েকটি উঁচু ভবন ধসে গেছে। ভবনের ধ্বংসস্তূতের নিচে অনেকে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই হামলার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণে বলেন লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট