1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ইসরাইলে ৪৫০ কেজি ওজনের ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইরান

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইসরাইলে গত শনিবার প্রায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা করেছে ইরান। এ হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে তেলআবিবের, খরচ হয়েছে বিলিয়ন ডলার।

এবার জানা গেলো, ওই হামলায় ৪৫০ কেজি ওজনেরও ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছিল ইরান। এ বিষয়ে ইসরাইলের গণমাধ্যম চ্যানেল-টুয়েলভ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে  ৪৫০ কেজি ওজনের একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। মৃত সাগর থেকে উদ্ধার করা হয়েছে এটি। ধারণা করা হচ্ছে, ইসরাইলে হামলার সময় এটি মৃত সাগরে পড়েছে।

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইরান তিন শতাধিক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানে।

এদিকে এ মুহুর্তে নেতানিয়াহুকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কারণ এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না। বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা আরো বাড়বে। তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে।

ইরানের এ হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইল। তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনো জানা যায়নি

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট